পাকিস্তানে ৪৮ ঘণ্টায় ছয়টি মার্কিন বিমানের অবতরণ

0
পাকিস্তানে ৪৮ ঘণ্টায় ছয়টি মার্কিন বিমানের অবতরণ

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার জন্য মধ্যস্থতাকারী দেশ হিসেবে তোড়জোর চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

গত ১১ এপ্রিল প্রথম দফার আলোচনার পর সমঝোতা ছাড়াই ফিরে যায় উভয়পক্ষ। এবার দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে দেশ দুটি।

এরই মধ্যে পাকিস্তানে মার্কিন প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে যাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত।

এই আলোচনা সামনে রেখে গত ৪৮ ঘণ্টায় অন্তত ছয়টি মার্কিন বিমান পাকিস্তানে অবতরণ করেছে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্যানুযায়ী, অন্তত ছয়টি মার্কিন সরকারের বিমান যোগাযোগের সরঞ্জাম, মোটরকেড সহায়তা এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে পাকিস্তানের বিমান বাহিনীর ঘাঁটি নূর খান-এ অবতরণ করেছে এবং সেখান থেকে ফিরে এসেছে। এর মধ্যে অন্তত দুটি বিমান সোমবার অবতরণ করেছে, আর বাকি চারটি বিমান গত ৪৮ ঘণ্টায় অবতরণ করেছে। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here