পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ

0
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আর সেই সিরিজ খেলতে পাকিস্তান দল আগামী ৩ মে ঢাকায় আসবে। 

সিরিজের প্রথম টেস্ট ৮ মে ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। 

এদিকে জুনে অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে, যেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here