পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা, শাস্তি পেলেন অধিনায়ক

0
পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা, শাস্তি পেলেন অধিনায়ক

এই মৌসুমে আজিঙ্কা রাহানের দুঃসময় কাটছে না। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দুর্দশা চলছে, প্রথমবার কোনো মৌসুমে প্রথম পাঁচ ম্যাচই জয়হীন তারা। এবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গতকালকের ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি পেয়েছেন অধিনায়ক আজিঙ্কা রাহানে।

ম্যাচ চলাকালে স্লো ওভার রেটের অপরাধে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড রাহানেকে জরিমানা করেছে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা (ন্যূনতম স্লো ওভার রেট অপরাধ সংক্রান্ত) অনুযায়ী চলতি মৌসুমে দলটি এই অপরাধ প্রথমবার করায় রাহানেকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

এর আগে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার দুই ম্যাচে মোট ৩৬ লাখ টাকা জরিমানা দিয়েছেন এবং গুজরাট টাইটান্স অধিনায়ক শুবমান গিল, চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড় ও মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়াকে ১২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল। এই আসরে পঞ্চম অধিনায়ক হিসেবে একই শাস্তি পেলেন রাহানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here