পটুয়াখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ

0
পটুয়াখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ

পটুয়াখালীতে অভিযান চালিয়ে এক টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের পুরান বাজারের লোহালিয়া খেয়াঘাট এলাকায় একটি দোকানে যৌথ অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করেছে পটুয়াখালী কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তর। তবে দোকানের নাম উল্লেখ করা হয়নি।

এক প্রেস রিলিজে এসব তথ্য উল্লেখ করে কোস্টগার্ড। বলা হয়েছে, অভিযানে প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১ হাজার ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শককে ধ্বংস করার জন্য হস্তান্তর করা হয়।
পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here