জাপানে ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু

0
জাপানে ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু

জাপানের রাজধানী টোকিওর কাছে একটি ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গত জানুয়ারিতে রাজধানীর কাছে ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন পাইপের কারণে রাস্তা ধসে পড়ার পর একটি বিশাল গর্তে একজন ট্রাক চালক আটকা পড়েন। 

এরপর এই ঘটনাটি ঘটল। এই ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, শনিবার টোকিওর উত্তরে গিয়োদা শহরে পাইপ পরীক্ষা করার সময় একজন শ্রমিকরা ম্যানহোলে পড়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও তিন শ্রমিক সেখানে প্রবেশ করেন। এই শ্রমিকদের সকলেরই বয়স পঞ্চাশের কাছাকাছি। 

দমকল বিভাগ জানিয়েছে, উদ্ধার কর্মীরা ম্যানহোল থেকে বেরিয়ে আসা উচ্চ ঘনত্বের বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস সনাক্ত করেছেন।

তবে শহরের কর্মকর্তারা প্রাথমিকভাবে ম্যানহোলে পড়ার কারণ সম্পর্কে কিছু বলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে গিয়োদা শহরের একজন কর্মকর্তা বলেন, দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তাই এ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, চার শ্রমিককে ম্যানহোল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত বলে ঘোষণা করে।

পরিদর্শনের সময় প্রায় ১০ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন, প্রয়োজনে পাইপ থেকে দূষিত পনি ও কাদা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।

গত মে মাসে জাপানি উদ্ধারকারীরা ইয়াশিও শহরে রাস্তা ধসে ৭৪ বছর বয়সী ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করে। সূত্র: আল-জাজিরা, জাপান টুডে, ডয়েচে ভেলে, এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here