নেত্রকোনায় শব্দ সচেতনতা দিবসে নানা আয়োজন

0
নেত্রকোনায় শব্দ সচেতনতা দিবসে নানা আয়োজন

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে নেত্রকোনায় র‌্যালি, আলোচনা সভা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

বুধবার আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় নেত্রকোনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় এ আয়োজন করে।

এর আগে কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়। পরে শহরের প্রধান সড়কে হর্ন বাজানোর নীতিমালা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন, বিআরটিএর মোটরযান পরিদর্শক রহুল আমীন, পরিবেশকর্মী মো. অহিদুর রহমানসহ অনেকেই।

এ সময় জেলা সদর আধুনিক হসপিটালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. ওয়ালি উল্লাহ শব্দদূষণের ফলে বিভিন্ন রোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এসব রোগ প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। 

সচেতনতা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here