নিজের অফিসে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

0
নিজের অফিসে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুদিন পর নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুর রহিম ভান্ডারী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি ব্যক্তিগত অফিস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রহিম ভান্ডারী, মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এমদাদ আলী মহুরী বাড়ির মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি পেশায় পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে রহিম ভান্ডারী নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে তার অফিসের পাশের এক দোকানদার ভেতর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনে স্যাটার খুলে দেখেন—গলায় গামছা পেঁচানো রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ, পিবিআই ও র‍্যাব ঘটনাস্থলে যায়। সিআইডির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করবে বলে জানানো হয়।

বেগমগঞ্জ থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here