ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি মনোনীত করলেন ট্রাম্প

0
ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি মনোনীত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটে মনোনয়ন অনুমোদিত হলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে জানান, জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে স্টেট ডিপার্টমেন্টে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা ব্রুস এই পদে দারুণ কাজ করেছেন।

সরকারে যোগদানের আগে ট্যামি ব্রুস ২০ বছরেরও বেশি সময় ধরে ফক্স নিউজের রক্ষণশীল ধারার বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। তিনি একাধিক বইয়ের লেখক। 

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ট্যামি ব্রুস— একজন মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও বেস্টসেলিং লেখককে যুক্তরাষ্ট্রের পরবর্তী উপ-প্রতিনিধি (অ্যাম্বাসেডর র‌্যাংকে) হিসেবে মনোনীত করছি।”

তিনি আরও যোগ করেন, “আমার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ট্যামি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অসাধারণ কাজ করেছেন। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দারুণভাবে উপস্থাপন করবেন।”

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিসেবে মনোনীত মাইক ওয়াল্টজকেও এখনও সিনেট অনুমোদন দেয়নি। বর্তমানে এই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন ২০২৪ সালে উপ-প্রতিনিধি থাকা কূটনীতিক ডরোথি শি। সূত্র: ফক্স নিউজ, দ্য গার্ডিয়ান, সিবিএস নিউজ, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here