নিজেই চাষ করে ভেজালমুক্ত গাঁজা সেবনের উদ্যোগ, পুলিশের হাতে আটক

0
নিজেই চাষ করে ভেজালমুক্ত গাঁজা সেবনের উদ্যোগ, পুলিশের হাতে আটক

নিজেই চাষ করে ভেজালমুক্ত গাঁজা সেবনের উদ্যোগ নিয়েছিলেন আল-আমিন নামে এক যুবক। লাগিয়েছিলেন ৮টি গাঁজা গাছ। নিজের চাষ করা সেই গাছের গাঁজা সেবন করার সময় তাকে হাতেনাতে আটক করেছে পিরোজপুর থানা পুলিশ।

রবিবার রাতে পিরোজপুর পৌরসভার মাছিমপুর জামাইপাড়া এলাকায় একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে গাঁজার গাছসহ মাদকসেবনরত অবস্থায় আল-আমিনসহ দুইজনকে আটক করা হয়। এ সময় বাসার পাশের বাগান থেকে ৮টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশের উপ-পরিদর্শক রাধা রমন জানান, গাঁজা সেবনকালে মাছিমপুর এলাকার বাসিন্দা মো. আউয়ালের ছেলে রিফাত (২৬) এবং তাদের বাসার ভাড়াটিয়া মো. আল-আমিন (২৯)-কে আটক করা হয়েছে। আল-আমিন তার ভাড়া বাসার পাশের বাগানে নিজ হাতে গাঁজা গাছগুলো লাগিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন গাঁজা সেবনের উদ্দেশ্যে গাছ লাগানোর বিষয়টি স্বীকার করেছেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন,  আটককৃতদের আলামতসহ থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here