শান্তর পর প্রথম দিনেই দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষায় ছিল মিরপুর। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ালেন পাকিস্তানের স্পিনার নোমান আলী। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা মুমিনুল হক ব্যক্তিগত ৯১ রানে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছেড়েছেন।
এতে ৯ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফিরতে হলো তাকে। আউট হওয়ার আগে ২০০ বল মোকাবেলা করেন তিনি। ১০টি চারের মারে সাজানো ছিল তার এই ইনিংস।
মুমিনুলের বিদায়ের পর বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৭৭ রান। এখন উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গী হয়েছেন লিটন কুমার দাস।

