নারায়ণগঞ্জে ভারতীয় এনার্জি ড্রিংকসসহ পাচারকারী আটক

0
নারায়ণগঞ্জে ভারতীয় এনার্জি ড্রিংকসসহ পাচারকারী আটক

নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংকসসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এর আগে মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা শিবু মার্কেট এলাকা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল বিশেষ অভিযান চালায়।

অভিযানে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৯ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৩৮ পিস ভারতীয় এনার্জি ড্রিংকস জব্দ করা হয়। একই সঙ্গে একজন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা পণ্য, ব্যবহৃত কাভার্ড ভ্যান এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here