নাগরিক সেবা সমুন্নত রাখা হবে: আমির হামজা

0
নাগরিক সেবা সমুন্নত রাখা হবে: আমির হামজা

জনগণের ভোগান্তি কমাতে যানজট, জলাবদ্ধতা নিরসনহ বেশ কিছু সমস্যা চিহ্নিত করে নাগরিক সেবা সমুন্নত রাখা হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

তিনি বলেছেন, বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় সড়ক ও ময়লা ফেলার কারণে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। শিগগিরই এই সমস্যা সমাধোনে উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পৌরসভা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

মুফতি আমির হামজা বলেন, জনগণের ভোটে আমরা সরকার গঠন করে ক্ষমতায় থাকতে পারলে আরও বড় পরিসরে কাজ করতে পারতাম। বিরোধী দল হওয়ার পরও জনগণের কল্যাণে সর্বোচ্চ করে যাব।

পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here