দোহায় অনুষ্ঠিত হচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা

0
দোহায় অনুষ্ঠিত হচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা

চলমান উত্তেজনার মধ্যেই চলতি সপ্তাহে দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কথা বলা হলেও তা নাকব করে দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। তিনি জানান, এই সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের ‘কারিগরি দলের’ কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠক আয়োজনের পরিকল্পনা বর্তমানে নেই।

ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতা চুক্তি লঙ্ঘন করায় ওয়াশিংটনের সঙ্গে এ মুহূর্ত কোনো আলোচনা অনুষ্ঠিত জবে না।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত ওয়ার্কিং গ্রুপগুলোর কাঠামোর আওতায় কারিগরি আলোচনার প্রথম পর্বটি তখনই অনুষ্ঠিত হবে, যখন প্রয়োজনীয় শর্তাবলি পূরণ হবে।  আলোচনা ও বৈঠকের তারিখ ও স্থান নিয়ে সমঝোতা হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

এর আগে আল-জাজিরাসহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি জানায়, সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা কারিগরি দলগুলোর আগামী কয়েক দিনের মধ্যে দোহায় বৈঠক করার কথা রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা উত্তেজনা প্রশমনের জন্য স্থাপিত যোগাযোগ ব্যবস্থাগুলো সচল রয়েছে এবং কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: আলজাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here