দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

0
দেশের ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

৬০ কিলোমিটার বেগে দেশের ১১টি অঞ্চলে ঝড় হতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত। রবিবার (১৪ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে দেখাতে বলা হয়েছে এক নম্বর সংকেত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here