দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে তরুণের মৃত্যু

0
দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে তরুণের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে বন্য হাতির আক্রমণে পান্ত রাংসা (২২) নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ মারা গেছেন। সীমান্তের ভবানীপুর এলাকায় ধানের জমি পাহারা দিয়ে বাড়ি ফেরার সময় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গ্রামবাসীরা জানান, সীমান্তবর্তী এই এলাকায় প্রায়ই বন্য হাতির উপদ্রব দেখা যায়। বিশেষ করে ধান কাটার মৌসুমে হাতির পাল লোকালয়ে প্রবেশ করে। ধান খেয়ে ফেলার ভয়ে থাকেন সকল কৃষক। তাই নিজেরাই নিজেদের ধান পাহারা দেন। গত মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত পান্ত জমি পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় একটি বন্য হাতির পাল হঠাৎ ওই তরুণের সামনে পড়ে। দেখে তিনি দৌড় দেন। এতে একটি হাতি ক্ষিপ্ত হয়ে তার ওপর আক্রমণ চালায় এবং তাৎক্ষণিকভাবে সেখানেই তিনি মারা যান। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামাণিক বলেন, আমরা ইতোমধ্যে খোঁজখবর নিয়েছি। নতুন করে আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে আমাদের নজর রয়েছে। মূলত প্রতি বছর এই সময় ভারতের গহিন জঙ্গল থেকে বুনো হাতির পাল ফাঁকা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। মৃতের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে সহায়তা দেওয়ার জন্য কার্যক্রম শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here