টেকনাফে সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

0
টেকনাফে সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. রফিক (৩৬), টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত মো. হোছনের ছেলে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে টেকনাফ মডেল থানাধীন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি মো. রফিককে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে টেকনাফ থানায় ২০১২ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here