দিনাজপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবক নিহত

0
দিনাজপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবক নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. বাবু (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৬ মে) ভোরে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ মহাসড়কের কশিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত বাবু ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি মধ্যপাড়া গ্রামের দয়াল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ মহাসড়কের কশিগাড়ি এলাকায় মাছের আড়তের সামনে বাবুকে অজ্ঞাত গাড়ির একটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং তার পা থেঁতলে যায়। দুর্ঘটনার পর এক ভ্যানচালক তাকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। বর্তমানে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্তসহ সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here