থুশারার বদলে ইংলিশ ফ্রাস্ট বোলারকে দলে ভেড়াল বেঙ্গালুরু

0
থুশারার বদলে ইংলিশ ফ্রাস্ট বোলারকে দলে ভেড়াল বেঙ্গালুরু

বোর্ডে সঙ্গে বির্তকের জেরে অনাপত্তি সনদ(এনওসি) না পাওয়ায় শ্রীলঙ্কার পেস বোলার নুয়ান থুশারা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(আরসিবি) হয়ে যোগ দিতে পারছেন না। তার বদলে আসরের মাঝপথে ইংলিশ ফ্রাস্ট বোলার রিচার্ড গ্লিসনের সঙ্গে চুক্তি করেছে আরসিবি।

৩৮ বছর বয়সী গ্লিসন দেশের হয়ে নয়টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর আগে তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)-এর হয়ে অংশ নেন। তিনি ২০২৪ সালে সিএসকে-র হয়ে দুটি এবং ২০২৫ সালে এমআই-এর হয়ে একমাত্র ম্যাচটি খেলেছেন। আরসিবি গ্লিসনকে ১.৬ কোটি রুপিতে চুক্তিবদ্ধ করেছে।

এর আগে থুশারাকে ১.৬ কোটি রুপিতে চুক্তিবদ্ধ করেছিল বেঙ্গালুরু। তিনি একটি ম্যাচ খেলেছিলেন। তবে প্রয়োজনীয় ফিটনেস অর্জন করতে না পারায় দেশটির ক্রিকেট বোর্ড(এসএলসি) তার অনাপত্তি সনদ প্রত্যাখ্যান করা হয়।

এনওসি সনদের জন্য থুশারা প্রথমে বোর্ডের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। কিন্তু তিনি তা প্রত্যাহার করে নেন এবং বোর্ডের কাছে লিখিতভাবে ক্ষমাও চান। আদালতের আবেদনে থুশারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি সেই সিদ্ধান্তে অটল থাকবেন কি না, তা স্পষ্ট নয়।

এদিকে সিএসকে খলিল আহমেদের ইনজুরিজনিত বদলি হিসেবে ভারতীয় ফাস্ট বোলার কুলদীপ যাদবের নাম ঘোষণা করেছে। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর বিপক্ষে ডান কোয়াড্রিসেপসে চোট পাওয়ার আগে খলিল এই মৌসুমে পাঁচটি ম্যাচ খেলে ৮.৬৭ ইকোনমি রেটে দুটি উইকেট নিয়েছিলেন, যার ফলে তার মৌসুম শেষ হয়ে যায়।

ডানহাতি পেসার কুলদীপ এর আগে রাজস্থান রয়্যালস (আরআর)-এর হয়ে আইপিএল খেলেছেন এবং ২০২১ ও ২০২৩ মৌসুমে তাদের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। সিএসকে তাকে ৩০ লক্ষ রুপিতে চুক্তিবদ্ধ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here