তেহরানের একাধিক স্থানে বিকট বিস্ফোরণের শব্দ

0
তেহরানের একাধিক স্থানে বিকট বিস্ফোরণের শব্দ

ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) ভোরে বিস্ফোরণের শব্দটি শোনা যায় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তাসনিম নিউজ।

সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে তেহরানের পূর্ব দিকের দুটি এলাকায় বিমান হামলার খবর পাওয়া যায়। 

আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘরবাড়ি কেঁপে ওঠার কথা জানিয়েছেন।

তাসনিম নিউজ জানিয়েছে, তেহরানের দক্ষিণ অঞ্চলেও একই রকম অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here