তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, পারফর্ম করবেন যেসব তারকা

0
তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, পারফর্ম করবেন যেসব তারকা

২০২৬ ফিফা বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে, এই প্রথমবার একসঙ্গে তিনটি দেশে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় পৃথকভাবে আয়োজন করা হবে জমকালো এই উদ্বোধনী পর্ব।

বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে, যেখানে আয়োজক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে, অর্থাৎ স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে মেক্সিকোর সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকে তুলে ধরা হবে নানা পরিবেশনার মাধ্যমে। এর মধ্যে থাকবে স্থানীয় সংগীত, নৃত্য এবং বিখ্যাত ‘পাপেল পিকাডো’ শিল্পকলার উপস্থাপন।

এই পর্বের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। ২০১০ বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’র পর এবার তিনি পরিবেশন করবেন নতুন বিশ্বকাপ থিম সং। তার সঙ্গে মঞ্চ মাতাবেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়সহ আরও অনেক আন্তর্জাতিক তারকা।

অন্যদিকে কানাডার টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ দিয়ে শুরু করবে স্বাগতিক কানাডা। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, আলেসিয়া ক্যারা এবং বলিউড তারকা নোরা ফাতেহিসহ আরও অনেকে।

তৃতীয় ও শেষ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। সেখানে কেটি পেরি, অ্যানিত্তা, লিসা ও রেমাসহ একঝাঁক বিশ্ব তারকা পারফর্ম করবেন। যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শেষ হবে উদ্বোধনী দিনের আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here