ট্রাম্পের দাবি ইরান একটি প্রস্তাব দিচ্ছে, তেহরান যা বলছে

0
ট্রাম্পের দাবি ইরান একটি প্রস্তাব দিচ্ছে, তেহরান যা বলছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান একটি প্রস্তাব দিচ্ছে এবং সেই প্রস্তাব ওয়াশিংটনকে দেখতে হবে। 

শুক্রবার রয়টার্সকে তিনি এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প বলেছেন, ইরান ‘একটি প্রস্তাব দিচ্ছে এবং আমাদের দেখতে হবে।’ কিন্তু প্রস্তাবটি কী তা তিনি এখনও জানেন না।

যুক্তরাষ্ট্র ইরানের কোন কর্মকর্তাদের সাথে আলোচনা করছে সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেছেন, ‘যারা এখন দায়িত্বে আছেন তাদের সাথেই’ আলোচনা করছে মার্কিন প্রতিনিধি দল।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, ইরান আলোচনা করতে এবং একটি সম্ভাব্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে চায়। যুক্তরাষ্ট্রের দাবিগুলো সমাধানের লক্ষ্যে একটি প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে।

অন্যদিকে, শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপিয়ে দেওয়া যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছেন।

দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর শুরুর আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানের সংবাদমাধ্যম ইসনা (আইএসএনএ) বলেছে, “বর্তমানে আমাদের সামরিক শক্তি একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। শত্রু এখন যুদ্ধের এ চোরাবালি থেকে বাঁচতে এক সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে, যেখানে তারা আটকা পড়েছে।”

এমন এক সময়ে ইরানের পক্ষ থেকে এই কঠোর মন্তব্য এলো, যখন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জারেড কুশনার বর্তমানে ইসলামাবাদের পথে রয়েছেন। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনও আলোচনার পরিকল্পনা দেশটির নেই। সূত্র: জিও নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here