জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমিরাতে দোয়া মাহফিল

0
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমিরাতে দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে দুবাইয়ের একটি রেস্টুরেন্টে আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপি এ কর্মসূচির আয়োজন করা হয়। 

​ইউএই কেন্দ্রীয় বিএনপি যুগ্ম আহ্বায়ক শরাফত আলীর সভাপতিত্বে শেখ শহীদুল হক ও নুরুন্নবী ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।

​প্রধান অতিথির বক্তব্যে কাজী বাবুল বলেন, ‘১৭ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজপথে লড়াই-সংগ্রাম করেছে। দলের প্রতিটি সৈনিক জীবনের ঝুঁকি নিয়ে, মামলা-হামলার শিকার হয়েও আন্দোলন চালিয়ে গেছে এবং সফল হয়েছে। গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে পেয়েছে।’

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব। এছাড়া আরও বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম, সারোয়ার আলম ভূট্টো, দুবাই বিএনপির সহ-সভাপতি জানে আলম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু এবং মহিলা দলের নেত্রী রাজিয়া বেগম আমেনা। এ সময় আমিরাতের সাতটি প্রদেশ থেকে আসা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here