শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে জয়পুরহাটে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের শহরের আশরাফুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসায় জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী, জুয়েল, তৌফিক এলাহী,আব্দুল মতিন, জেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য, ইফতাদুল হক, আবু সিদ্দিক বাবু, মনির, সেনজু, মহিদুল ইসলাম খান রাজিব, আতিকুর রহমান সোহাগ, সাগর, নয়ন।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ। যুবদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে জেলা যুবদল সর্বদা মাঠে কাজ করে যাবে। এ সময় শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

