কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

0
কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ৮০ বছর বয়সী এক নারী ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার জয়কা ইউনিয়নের মথুরাপাড়া এলাকা থেকে অভিযুক্ত আটকের পর পুলিশে দিয়েছে জনতা।

অভিযুক্ত খোকন মথুরাপাড়া গ্রামের মৃত আ. ছমেদের ছেলে। 

পুলিশ, ভুক্তভোগী পরিবার এবং স্থানীয়রা জানায়, গত বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ওই বৃদ্ধাকে সড়ক থেকে তুলে নির্জন স্থানে নিয়ে যায় খোকন। সেখানে তার হাত পা বেঁধে ধর্ষণ করেন। বাড়িতে গিয়ে ওই বৃদ্ধা কান্নাকাটি করে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে ভুক্তভোগীর মেয়ে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে জানালে, তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

ভুক্তভোগীর মেয়ে জানান, আমার মা এলাকায় ভিক্ষা করেন। আমার মাকে হাঁত পা বেঁধে ধর্ষণের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েও কোনো বিচার পাইনি।  

এদিকে বিষয়টি জানাজানির পর বিকালে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। একপর্যায়ে সন্ধ্যায় উত্তেজিত জনতা অভিযুক্ত খোকনকে বাড়ি থেকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে খোকনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, অভিযুক্ত খোকনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনও অভিযোগ পাইনি। অভিযোগের পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here