চমক দিল নেটফ্লিক্স, মানি হাইস্ট ফিরছে নতুন রূপে

0
চমক দিল নেটফ্লিক্স, মানি হাইস্ট ফিরছে নতুন রূপে

জনপ্রিয় স্প্যানিশ ক্রাইম ড্রামা সিরিজ মানি হাইস্ট নিয়ে আবারও নতুন খবর দিল নেটফ্লিক্স। ভক্তদের জন্য বড় চমক হিসেবে জানানো হয়েছে, এই ফ্র্যাঞ্চাইজির গল্প এখানেই শেষ হচ্ছে না।

সামাজিক মাধ্যমে দ্য ওয়ার্ল্ড অফ মানি হাইস্ট কন্টিনিউস শিরোনামে একটি টিজার প্রকাশ করে নেটফ্লিক্স। এতে ইঙ্গিত মিলেছে, মানি হাইস্ট ইউনিভার্স থেকে নতুন কোনো প্রোজেক্ট আসতে যাচ্ছে।

তবে এটি মানি হাইস্টের ষষ্ঠ সিজন, নাকি নতুন কোনো স্পিন অফ বা সিক্যুয়েল হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে আগামী ১৫ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বার্লিন সিজন টু, যার নাম রাখা হয়েছে বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান এরমাইন। সিরিজটির অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে লাল ও কালো থিমে বেলা চাও গানের আবহে নতুন এই ঘোষণার আভাস দেওয়া হয়।

টিজারে ব্যাংক অফ স্পেনের ডাকাতি এবং আগের সিজনের নানা রোমাঞ্চকর দৃশ্য তুলে ধরে বলা হয়েছে, এই জগত থেমে নেই, বরং ক্রমেই বিস্তৃত হচ্ছে।

২০১৯ সালে নেটফ্লিক্সে আসার পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় মানি হাইস্ট। ২০২২ সালে পঞ্চম সিজন শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে এর ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। নতুন ঘোষণার পর ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here