চতুর্থ লেবার মন্ত্রীর পদত্যাগ, প্রবল চাপে স্টারমার

0
চতুর্থ লেবার মন্ত্রীর পদত্যাগ, প্রবল চাপে স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর চাপ ক্রমেই বাড়ছে। স্টারমারের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন আরও একজন। এখন পর্যন্ত সরকার থেকে পদত্যাগ করা সর্বশেষ মন্ত্রী হলেন জুবাইর আহমেদ।

তিনি ব্রিটিশ সরকারের স্বাস্থ্য বিষয়ক সহকারী মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, “সাম্প্রতিক ঘটনাগুলো থেকে স্পষ্ট, যুক্তরাজ্যের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে আপনার ওপর বিশ্বাস হারিয়েছে।”

জুবাইর আহমেদের আগে আরও তিন মন্ত্রী পদত্যাগ করেছেন।

ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের স্থানীয় নির্বাচনে বড় বিপর্যয়ের পর ব্যাপক চাপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

ব্রেক্সিট ও দলীয় কোন্দলে জর্জরিত দীর্ঘ ১৪ বছরের রক্ষণশীল শাসনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ৫ জুলাই ক্ষমতা নেন স্টারমার। ব্রিটিশ রাজনীতি থেকে অস্থিরতা দূর করার বহু প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেছিলেন কিয়ার স্টারমার। কিন্তু বিভিন্ন নীতির পরিবর্তন, নানা বিতর্ক আর জনমত জরিপে জনপ্রিয়তার চরম ধসের কারণে তিনি এখন এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here