গোপালপুরে নদীতে ভাসছিল যমজ নবজাতকের মরদেহ

0
গোপালপুরে নদীতে ভাসছিল যমজ নবজাতকের মরদেহ

টাঙ্গাইলের গোপালপুরে যমজ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে।

বৃহস্পতিবার বিকালে স্থানীয় একটি কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার ঝাওয়াইলের ভেঙ্গুলা বাজার এলাকার শ্মশানঘাট এলাকায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানিয়েছে, ভেঙ্গুলা বাজার শ্মশানঘাটের পাশের নদীতে সদ্য ভূমিষ্ঠ দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা তুলে তীরে রাখেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ দুটি উদ্ধার করে। তবে কীভাবে মরদেহ দুটি সেখানে এলো, তা জানা যায়নি।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে, নবজাতকদের পরিচয় উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here