গাজীপুরে নদীতে গোসলে নেমে দুই কিশোরীর মৃত্যু

0
গাজীপুরে নদীতে গোসলে নেমে দুই কিশোরীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বানার নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সুবর্ণা আক্তার (১৪) ও মিম (১৬) নামে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার খোঁজেখানি এলাকায় বানার নদীতে এ ঘটনা ঘটে। নিহত সুবর্ণা আক্তার খোঁজেখানি গ্রামের শ্যামল মোড়লের মেয়ে ও মীম আক্তার একই এলাকার মিলন মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক নুরুল করিম। তিনি জানান, দুপুরে স্থানীয় কয়েকজনের সঙ্গে মীম ও সুবর্ণা গোসল করতে নদীতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা সুবর্নার মরদেহ নদী থেকে তুলে আনে। নিখোঁজ মিমের খুঁজে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। পরে সন্ধ্যা ৭টার দিকে বানার নদী থেকে মিমের মরদেহ তুলে আনে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সুবর্ণা ও মিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here