গাইবান্ধায় পদক্ষেপের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি আলোচনা ও নাটক মঞ্চায়ন

0
গাইবান্ধায় পদক্ষেপের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি আলোচনা ও নাটক মঞ্চায়ন

গাইবান্ধায় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা, নাটক মঞ্চায়নসহ বিভিন্ন কর্মসূচিতে নাট্য সংগঠন পদক্ষেপের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (১৮ মে) দিনব্যাপী সংগঠনের মিলনায়তনে এসব কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান ছিল—‘আমরা দেশজ সংস্কৃতির আন্তরিক লালনের পাশাপাশি মানুষের কর্মস্পৃহাকে তুলে দিতে চাই বিপন্ন মানুষের দ্বারে দ্বারে’।

পদক্ষেপের প্রধান উপদেষ্টা শাহ আলম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সাবেক পৌর কাউন্সিলর কামাল আহমেদ, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপ-পরিষদের আহ্বায়ক আসাদুল কবির সুমন রাব্বী প্রমুখ।

সন্ধ্যায় আসাদুল কবির সুমন রাব্বীর নির্দেশনায় ‘হামেদালির স্বর্গদর্শন’ নাটক পরিবেশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here