গরুবাহী পিকআপকে ট্রেনের ধাক্কা

0
গরুবাহী পিকআপকে ট্রেনের ধাক্কা

ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেছে গরুবাহী পিকআপের। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শফিকুল ইসলাম বিকেল সোয়া চারটার দিকে জানান, লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি গরু নিয়ে যেতে থাকা পিকআপ রেললাইনে আটকে যায়। এসময় সিলেটগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। পিকআপটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here