খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

0
খাগড়াছড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার।  

এ সময় খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের জানান, সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত সর্বমোট ১১ দিন টিকাদান ক্যাম্পেইন চলবে।  

এবং খাগড়াছড়িতে স্থায়ী টিকাদান কেন্দ্র ৯টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী টিকাদান কেন্দ্র ও কমিউনিটি কেন্দ্র সহ মোট ১৫১৯টি কেন্দ্রে ৭৯,৪৩২ জন শিশুদের বিনামূল্যে এমআর টিকা প্রদান করা হবে।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্ধোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জুবায়েদ, খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা উপপরিচালক ফারুক আবদুল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি ডা. উৎপল চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেডিকেল অফিসার ডা. আব্দুস সালামসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here