কুমিল্লা-১০ আসনে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

0
কুমিল্লা-১০ আসনে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘বাঁচবে দেশ, বাঁচবে প্রাণ; একটি গাছ, একটি প্রাণ’ – স্লোগানে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরে এক লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৮ জুন) নাঙ্গলকোটের বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বিদ্যালয় অডিটোরিয়ামে নবগঠিত কমিটির সভাপতি প্রভাষক আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল আহম্মেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমানসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে তিনি শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here