কুড়িগ্রামে অভ্যন্তরীণ বোরো (ধান-চাল) সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) বিকেলে সদর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে কুড়িগ্রাম সদর এলএসডি গুদামে ধান-চাল সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন প্রতিটি বস্তা গুণগতমান যাচাই বাছাই করে তারপর সংগ্রহ করতে হবে। এ সময় মিলার ও ডিলারদের কোন প্রকার অসৎ উপায় অবলম্বন না করার আহ্বান জানান তিনি।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজা আহাম্মেদ, মিল মালিক সমিতির সভাপতি মাহবুবার রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও মিলার শহীরুজ্জামান সাজু, মিলার ও ডিলার শামসুল ইসলাম প্রমুখ।
কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়, চলতি মৌসুমে ১৩৬০ টন ধান, ২৯৩৩ টন সিদ্ধ চাল ও ৪৯৭ টন আতপ চাল সংগ্রহ করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

