কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা

0
কুড়িগ্রামে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেনজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাসান আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা অবমুক্তকরণের মাধ্যমে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এর উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, মোটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকসী, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রাছেল মিয়াসহ শ্রমিক নেতৃবৃন্দ।

বক্তারা শ্রমিক ঐক্য গড়ে তোলার পাশাপাশি শ্রমিকবান্ধব শ্রমিক ইউনিয়ন গড়ে তোলার জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here