কুড়িগ্রামে ছিনতাই হওয়া টাকাসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

0

কুড়িগ্রামে ছিনতাই হওয়া টাকাসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে পালানোর সময় ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে নাগেশ্বরী থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিকট থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ১৫ লাখ টাকার মধ্যে ৭ লাখ ৬০ হাজার টাকা। 

গ্রেফতারকৃতরা হলেন নাগেশ্বরী উপজেলার দিঘীর পাড় এলাকার প্রসেনজিৎ রায় (২৮) ও বোয়ালের দাড়া এলাকার খাদেমুল ইসলাম (২৬), কচাকাটা থানার ছনবান্দা খালিশাকুড়ি এলাকার মোন্নাফ আলী (২৫) এবং নাগেশ্বরী পৌর এলাকার রুহুল আমিন (৩০)। তবে ছিনতাইয়ের সাথে জড়িত  ভুরুঙ্গামারী উপজেলার গনাইরকুটি এলাকার গোলাম মোস্তফা পলাতক রয়েছে।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী সার্কেল সহকারি পুলিশ সুপার মোর্শেদুল হাসান জানান, সোমবার দুপুরে গ্রেফতারকৃত ৩ জনকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। বাকি একজনকে আগামীকাল আদালতে নেওয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here