কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছে রাজস্ব আয়ের রেকর্ড

0
কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছে রাজস্ব আয়ের রেকর্ড

রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছ। মাত্র ৯ মাসে রাঙামাটি কাপ্তাই হ্রদ থেকে আহরণ করা হয়েছে প্রায় ১০ হাজার মেট্রিক টন মাছ। আর রাজস্ব আয় হয়েছে প্রায় ২২ কোটি টাকার অধিক। যা গেল বছরের তুলনায় দ্বিগুণ বলছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

রাঙামাটি বিএফডিসি সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলধারা ও বাংলাদেশের প্রধান মৎস্য উৎপাদনক্ষেত্র রাঙামাটির কাপ্তাই হ্রদ। যা দেশের একমাত্র মিঠাপানির মাছের ভান্ডার হিসেবে পরিচিত। এ হ্রদ থেকে আহরিত মাছ রফতানি করা হয় চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। যার সুফল ভোগ করে এ অঞ্চলের ২৬ হাজার মৎস্যজীবী পরিবার।

বন্ধকালীন রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদফতরের উদ্যোগে এ হ্রদে ছাড়া হয় বিপুল পরিমাণ পোনা মাছ। এসব পোনা বড় হওয়ার পর মাছ শিকার শুরু হয়। বন্ধকালীন সময়ে কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক ও সুষ্ঠু প্রজনন হয়। মা মাছেরা সঠিক সময়ে বংশ বিস্তার করতে পারে। তিন মাস পর যখন হ্রদে মাছ শিকার শুরু হয় তখন উৎপাদন হয় বাম্পার। ২০২৫-২৬ সালের অর্থবছরে কাপ্তাই হ্রদে মাছের আহরণের ওপর সরকারের রাজস্ব খাতে আয় বৃদ্ধি পেয়েছে। তবে গেল বছর অর্থাৎ ২০২৪-২৫ সালের অর্থবছরে কাপ্তাই হ্রদে মাছের আহরণ হয়েছে মাত্র ৯ হাজার মেট্রিক টন। সে সময় রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ৬০ লাখ টাকা। তাই বলা হচ্ছে, চলতি বছর রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে কাপ্তাই হ্রদের মাছ।

রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদফতরের উন্নয়ন ও বিপণীকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, বন্ধকালীন সময় যদি কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন, বংশ বিস্তারের হয়। তাহলে হ্রদ যখন খুলবে তখন মাছের বাম্পার আহরণ হবে। এটাই নিয়ম। তাই আমরা বন্ধকালীন সময় চেষ্টা করি মা মাছ রক্ষা আর সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে। তার জন্য বিএফডিসির সকল কর্মকর্তার কঠোর পরিশ্রম করতে হয়েছে। যাতে কোনো অসাধু ব্যবসায়ী হ্রদে মা মাছ নিধন করতে না পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি ফিশারিতে নিবন্ধিত মৎস্য ব্যবসায়ী আছেন ৭৭ জন। আর বিএফডিসিতে কর্মকর্তা-কর্মচারী আছেন ৭৬ জন। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন করপোরেশনের অবতরণকেন্দ্র আছে ৪টি। তার মধ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যায় ১টি, রাঙামাটি সদরে ১টি ও কাপ্তাই উপজেলায় ১টি। আর খাগড়াছড়ির মহলছড়িতে আছে ১টি। এ ছাড়া অভয়াশ্রম আছে ৭টি। রাঙামাটির কাপ্তাই হ্রদে ৭৩টি দেশীয় প্রজাতির ও ৬টি বিদেশি প্রজাতির মাছ পাওয়া যায়। যা প্রতি বছর পোনা মাছ অবমুক্ত করার পর বৃদ্ধি পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here