কানাডায় ১৯৬৩ সাল থেকে যাত্রা শুরু করে ক্যালগেরি ম্যারাথন দৌড়, যা বর্তমানে কানাডার দীর্ঘতম এবং অন্যতম জনপ্রিয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
কানাডার স্থানীয় সময় রবিবার (২৪ মে) সকাল সাতটায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রায় ২০ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন।
ফুল ম্যারাথন (অর্থাৎ ৪২.২ কিমি) ক্যাটাগড়িতে ২৫০০ জন অংশগ্রহণ করেন। তারমধ্যে প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন। এর মধ্যে ক্যালগেরিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাট্য নির্দেশক জাহিদ হক এবং সংগীত শিল্পী শারমিন ইয়াসিন অংশগ্রহণ করেন সম্পূর্ণ ম্যারাথন দৌড়ে এবং উদ্যোক্তা খোকন শিকদার অংশগ্রহণ করেন অর্ধেক ম্যারাথন দৌড়ে, মুনতাহির আহমেদ দীপ এবং শুভ্র দাস অংশগ্রহণ করেন ৫ এবং ১০ কিমি কিলোমিটার দৌড়ে।
নাট্য ব্যক্তিত্ব জাহিদ হক জানান, কানাডার মাটিতে এ এক অন্যরকম অনুভুতি। একটিভ লিভিংয়ে অভ্যস্ত হতে এবং প্রেরণা জাগাতে ম্যারাথন দৌড়ের বিকল্প নেই
উল্লেখ্য, বিশ্বব্যপী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ক্রমেই জনপ্রিয় উঠছে। স্থিতি সরাসরি মৃত্যু না ঘটালেও যন্ত্রনির্ভর আমাদের দৈনন্দিন স্থবির জীবন চর্চা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রধান হুমকি। এ থেকে পরিত্রাণ পেতে একটিভ লিভিং বা সচল জীবনযাত্রার বিকল্প নাই। আর তাই তো প্রবাদে আছে- ‘গতিই জীবন, স্থিতিই মরণ।’

