সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন কপোতাক্ষ নদে মাছ ধরার সময় এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি কচ্ছপ। শনিবার (১৩ জুন) সকালে মাছ ধরার সময় কচ্ছপটি জেলের জালে আটকা পড়ে।
উদ্ধারকৃত কচ্ছপটি দেখতে সাধারণ কচ্ছপের তুলনায় সম্পূর্ণ ভিন্ন আকৃতির। কচ্ছপটির গায়ের রং, খোলসের গঠন ও শারীরিক বৈশিষ্ট্য অন্য কচ্ছপের চেয়ে আলাদা হওয়ায় এটিকে বিরল প্রজাতির বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা রেঞ্জের বন বিভাগের পক্ষ থেকে কচ্ছপটিকে উদ্ধার করে সুন্দরবনের গহিন নদীতে অবমুক্ত করা হয়।

