এক রাতেই বদলে গেল খেলা, কেন পিছিয়ে গেলেন থালাপতি বিজয়

0
এক রাতেই বদলে গেল খেলা, কেন পিছিয়ে গেলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে হঠাৎ করেই বদলে গেছে হিসাব। মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথগ্রহণ এখন অনিশ্চয়তায়। যে সমর্থনকে ভরসা করে এগোচ্ছিলেন, শেষ মুহূর্তে সেটিই হাতছাড়া হয়ে গেছে।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ প্রথমে সমর্থনের কথা জানালেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে। দলটি এখন ক্ষমতাসীন ডিএমকের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তাদের হাতে রয়েছে দুটি আসন, যা এই সমীকরণে গুরুত্বপূর্ণ ছিল।

অন্যদিকে ভিসেকে নামের আরেকটি দলও সমর্থনের ঘোষণা দিয়েছিল। তবে রাজ্যপালের কাছে তারা আনুষ্ঠানিক কোনো চিঠি জমা দেয়নি। পরে জানা যায়, দলটি তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী পদ চাওয়ার বিষয়টিও সামনে এনেছে তারা।

এই দুই দলের সমর্থন না থাকায় থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যা ছুঁতে পারেনি। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি বিজয়। সেই বৈঠকেই রাজ্যপাল স্পষ্ট করে দেন, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ না থাকলে সরকার গঠনের আমন্ত্রণ দেওয়া সম্ভব নয়।

সব মিলিয়ে জোট রাজনীতির জটিল সমীকরণে আপাতত পিছিয়ে পড়েছেন থালাপতি বিজয়। সামনে পরিস্থিতি কোন দিকে যায়, তা এখন নির্ভর করছে জোট আলোচনার পরবর্তী অগ্রগতির ওপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here