ইরানের ভবিষ্যৎ নেতৃত্বে রেজা পাহলভির চেয়ে দেশের ভেতরের কেউ ভালো: ট্রাম্প

0
ইরানের ভবিষ্যৎ নেতৃত্বে রেজা পাহলভির চেয়ে দেশের ভেতরের কেউ ভালো: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য রেজা পাহলভীর চেয়ে ইরানের ভেতরে থাকা কেউ একজন বেশি ভালো হবে।

আজ মঙ্গলবার হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাকে (পাহলভী) বেশ চমৎকার একজন মানুষ বলে মনে হয়। তবে আমার মনে হয়, দেশটির দায়িত্ব নেওয়ার জন্য (ইরানের) ভেতর থেকে কেউ আসাটাই হয়তো বেশি ভালো হবে।’ 

তিনি আরও বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির মতো কেউ আবার ইরানের ক্ষমতায় আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here