ইরানের বিরুদ্ধে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযান শেষ হয়েছে এবং তাদের লক্ষ্য অর্জিত হয়েছে।
তিনি বলেন, “আমরা শান্তির পথই চাই। প্রেসিডেন্টও একটি চুক্তিই চান।”
তবে ইরান রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয় হয়ে উঠছে, অথচ ইরান এখনও মাত্র শুরু করেছে। সূত্র: বিবিসি

