ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল

0
ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল

আইসিসির অনুমোদিত প্রথম ফ্র্যাঞ্চাইজি ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ(ইটিপিএল) স্কটল্যান্ডের প্রতিনিধিত্বকারী গ্লাসগোভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ‘গ্লাসগো মুগাফিয়ানস’-এর নাম ঘোষণা করেছে।

প্রতিষ্ঠাতা অংশীদার হিসেবে মুগাফি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এই ফ্র্যাঞ্চাইজির মালিক হলেন তানশা বাত্রা এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল সহ-মালিক ও গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন। 

বিপুল আগরওয়ালের প্রতিষ্ঠিত মিডিয়া, বিনোদন এবং আইপি প্ল্যাটফর্ম মুগাফি গ্রুপ। ফ্র্যাঞ্চাইজিটির বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য বাণিজ্যিক, বিষয়বস্তু এবং ডিজিটাল পরিকাঠামো সরবরাহ করবে।

হলো ক্রিকেট আয়ারল্যান্ড এবং রুলস গ্লোবাল (রুলস এক্স)-এর একটি যৌথ উদ্যোগ। এর সহ-প্রতিষ্ঠাতা ও সহমালিক হলেন ভারতের তারকা অভিনেতা অভিষেক বচ্চন, সৌরভ ব্যানার্জী (এনডিটিভি-র সাবেক কো-সিইও এবং কালারি ক্যাপিটালের পার্টনার), প্রিয়াঙ্কা কৌল (ফোর্বস-এর সাবেক সিইও) এবং ধীরাজ মালহোত্রা (দিল্লি ক্যাপিটালসের সাবেক সিইও এবং বিসিসিআই-এর সাবেক জিএম)। যারা টুর্নামেন্টের রুলস গ্লোবালের পার্টনার।

এই লিগটি ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড এবং রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অংশীদারিত্বে তৈরি করা হচ্ছে। গ্লাসগো ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে বলতে গিয়ে ইটিপিএল-এর সহ-মালিক অভিষেক বচ্চন বলেন, এই যাত্রায় মুগাফি গ্রুপ এবং ক্রিস গেইলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ইউরোপ ক্রিকেটের জন্য অন্যতম আকর্ষণীয় একটি ক্ষেত্র, যা ক্রীড়া সংস্কৃতি, বৈচিত্র্য এবং অব্যবহৃত সম্ভাবনায় সমৃদ্ধ একটি অঞ্চল।

ইটিপিএল-এর মাধ্যমে আমরা শুধু একটি লীগই তৈরি করছি না, বরং এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি যা প্রতিভাকে উন্মোচন করতে, বাজারকে একত্রিত করতে এবং ইউরোপকে বিশ্ব ক্রিকেটের একটি শক্তিশালী নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে।

ইটিপিএল বিশ্ব ক্রিকেট এবং ক্রীড়া জগতের কিছু সবচেয়ে বিশ্বাসযোগ্য নামকে ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে আকর্ষণ করেছে। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজিটি অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি স্টিভ ওয়াহ এবং হকি আইকন জেমি ডায়ারের সমর্থনপুষ্ট, এবং অধিনায়ক হিসেবে আছেন মিচেল মার্শ।

বেলফাস্টের সহ-মালিক হলেন গ্লেন ম্যাক্সওয়েল, অন্যদিকে এডিনবরার পেছনে রয়েছেন নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার কাইল মিলস ও নাথান ম্যাককালাম এবং অধিনায়ক হিসেবে আছেন মিচেল স্যান্টনার। এই বিশিষ্ট তালিকায় এখন যোগ দিয়েছে গ্লাসগো, যার নেতৃত্বে রয়েছেন ক্রিস গেইল ও তানশা বাত্রা।

৪৬ বছর বয়সী গেইল ১৯৯৯ থেকে ২০২১ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩টি টেস্ট, ৩০১টি ওয়ানডে এবং ৭৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ।

মালিকানার অংশ হতে পেরে গেইল বলেন, গ্লাসগো মুগাফিয়ান্সের সহ-মালিকের ভূমিকায় অবতীর্ণ হওয়াটা আমার জন্য একটি উত্তেজনাপূর্ণ নতুন অধ্যায়ের সূচনা।

উল্লেখ্য, ইটিপিএল-এর উদ্বোধনী আসরটি চলতি বছরের ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। যেখানে গ্লাসগো, আমস্টারডাম, এডিনবরা, ডাবলিন, বেলফাস্ট এবং রটারডামের প্রতিনিধিত্বকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজি ৩৩টি ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here