ইংল্যান্ডের বিপক্ষে ফিরলেন স্যান্টনার

0
ইংল্যান্ডের বিপক্ষে ফিরলেন স্যান্টনার

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় পাওয়া কাঁধের চোট থেকে সেরে ওঠার পর ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন মিচেল স্যান্টনার। এই অলরাউন্ডার আগামী বৃহস্পতিবার (৪ জুন) লর্ডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবেন।

৩৪ বছর বয়সী স্যান্টনার এর আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্টের প্রথমটি এবং বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে বাদ পড়েছিলেন। স্ক্যানে তার ‘গ্রেড থ্রি এসিএল শোল্ডার ইনজুরি’ ধরা পড়ায় এক মাসের পুনর্বাসন প্রয়োজন ছিল।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওভাল এবং ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ও তৃতীয় টেস্টে দলে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রেখে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি অলরাউন্ডার ডিন ফক্সক্রফটের জায়গা নেবেন, যিনি আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকে ৯৮ রান করলেও আগেভাগেই দেশে ফিরতে চলেছেন।

চলতি সপ্তাহের শুরুতে নিউজিল্যান্ড তিন দিনেই এক ইনিংস ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছে, যেখানে নাথান স্মিথ আটটি এবং ব্লেয়ার টিকনার ছয়টি উইকেট নিয়েছেন। ম্যাট হেনরি হ্যামস্ট্রিংয়ের সামান্য চোটের কারণে খেলতে না পারায় তার পরিবর্তে কাইল জেমিসন ও উইল ও’রোর্কের সঙ্গে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতির জন্য লন্ডনে উড়ে গেছেন।ইংল্যান্ড সবশেষ জানুয়ারিতে অ্যাশেজ শেষ হওয়ার পর থেকে কোনো ম্যাচ খেলেনি।

সিরিজের প্রথম টেস্ট ৪-৮ জুন লর্ডস, দ্বিতীয় টেস্ট ১৭-২১ জুন দ্য ওভাল এবং তৃতীয় টেস্ট ২৫-২৯ জুন ট্রেন্ট ব্রিজের অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড স্কোয়াড:

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), জ্যাক ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন এবং উইল ইয়ং। ভ্রমণকারী রিজার্ভ: বেন সিয়ার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here