আশাশুনিতে নকল দুধ তৈরির জেলি জব্দ, ট্রাক আটক

0
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলি জব্দ, ট্রাক আটক

সাতক্ষীরার আশাশুনিতে অভিযান চালিয়ে নকল দুধ তৈরির জন্য রাখা এক হাজার কেজি জেলিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারিকুর রহমান অভিযান চালিয়ে কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের পশ্চিম ঘোষপাড়া দুর্গা মন্দিরের সামনে থেকে ঢাকা মেট্রো ন ১৩-২৯৪৫ নম্বরের একটি ট্রাক আটক করে। এ সময় ট্রাকে থাকা ১ হাজার কেজি নকল দুধ তৈরির জেলি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রাইভারসহ অন্যান্যরা পালিয়ে যান।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান, এক হাজার কেজি নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here