আমি তৃণমূলপন্থী নই, হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিল: কবীর সুমন

0
আমি তৃণমূলপন্থী নই, হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিল: কবীর সুমন

গত মার্চ মাসে ধর্মতলার ধরনা মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এসআইআরের বিরুদ্ধে সরব হয়েছিলেন কবীর সুমন। তবে ছাব্বিশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেই ভোল পাল্টালেন এই সঙ্গীত শিল্পী। তিনি বললেন, আমি তো তৃণমূলপন্থী নই! 

গত দেড় দশকে তৃণমূল আর সুমনের একটা ঘনিষ্ঠতা ছিল। কিন্তু রাজনীতির পালাবদলের কবীর সুমনের এমন বক্তব্য অবাক করেছিল। তিনি নিজস্ব রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতেই মঙ্গলবার রাত থেকে চলছে আলোচনা-সমালোচনা।

কবীর সুমন বলেন, আমি তো তৃণমূলের সদস্য নই, আমি তৃণমূলপন্থীও নই। আমায় মমতা প্রায় হাতেপায়ে ধরে দাঁড় করিয়েছিলেন। তাঁর আগে আমি কোনও পার্টির সদস্যও ছিলাম না।
 
পনেরো বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে বিজেপি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here