অস্ট্রেলিয়ায় এমআইএসটি অ্যালামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠিত

0
অস্ট্রেলিয়ায় এমআইএসটি অ্যালামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠিত

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অস্ট্রেলিয়ায় প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দেশটির মেলবোর্ন শহরে গত শনিবার এ আয়োজন করে এমআইএসটি অ্যালামনাই সোসাইটি–অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১০১টি নিবন্ধন আসে। এর মধ্যে ৩৫টি নিউ সাউথ ওয়েলস থেকে, ৬১টি ভিক্টোরিয়া থেকে এবং ৫টি সাউথ অস্ট্রেলিয়া থেকে— যা প্রমাণ করে দূরত্ব যতই হোক, বন্ধন অটুট।

অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর একত্রিত হন বহু প্রাক্তন এমআইএসটিয়ান। তাদের অনেকেই পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে অংশ নেন। পুরো সন্ধ্যা জুড়ে ছিল সংগীত, নৃত্য পরিবেশনা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।

আয়োজকরা জানান, এই পুনর্মিলনী প্রবাসে বসেও এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি করেছিল, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল স্মরণীয় এক অভিজ্ঞতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here