চলতি বছরের শেষের দিকে মাঠে গড়াবে সৌদি আরব প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ ‘ডুনস লিগ টি-টোয়েন্টি’। আয়োজকদের আশা, অক্টোবরে প্রথমবারের মতো টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হবে।
লিগটি দেশটির ক্রিকেট ফেডারেশন(এসএসিএফ) দ্বারা অনুমোদিত হয়েছে। সম্প্রীতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হবে।
ছয় দলের ডিউন্স টি-টোয়েন্টি লিগ অক্টোবরে চালু হওয়ার পরিকল্পনা রয়েছে, যার ম্যাচগুলো জেদ্দার নিকটবর্তী তাইফে অনুষ্ঠিত হবে। এটি স্পোর্টস এশিয়ান নেটওয়ার্ক এবং দুটি ট্যালেন্ট এজেন্সির অংশীদারিত্বে তৈরি করা হয়েছে। ইউনিক স্পোর্টস গ্রুপ, যাদের ক্লায়েন্টদের মধ্যে জোফ্রা আর্চার রয়েছেন। এছাড়া প্রোলিথিক, যারা অভিষেক শর্মাকে পরিচালনা করে। প্রোলিথিকের যুবরাজ সিং এই লিগের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।
এসএসিএফ গত বছরের শেষের দিকে প্রাথমিকভাবে লিগটির জন্য অস্থায়ী পরিকল্পনা ঘোষণা করেছিল এবং বলেছিল যে এটি সৌদি আরবকে ‘বিশ্ব ক্রিকেট মানচিত্রে’ স্থান দিতে এবং ‘সৌদি প্রতিভার বিকাশ’ ঘটানোর জন্য তৈরি করা হয়েছে।
এই লীগে সর্বোচ্চ চারজন খেলোয়াড় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে, যারা গত দুই বছরে পূর্ণ সদস্য হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এর ফলে তারা আইসিসির অনুমোদনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারবেন। সর্বোচ্চ বেতন এক লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।
গত পাঁচ বছরে সৌদি আরব ক্রীড়া জগতে একটি বড় পরিবর্তনকারী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তেলসমৃদ্ধ এই রাজ্যটি তার অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে লাভজনক ফুটবল, টেনিস এবং বক্সিং ইভেন্টের আয়োজন করছে। দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আলাদাভাবে ‘লিভ গলফ ট্যুর’ চালু করেছিল। যদিও সম্প্রতি চলতি মৌসুমের শেষে তারা অর্থায়ন প্রত্যাহার করে নেবে।
গত তিন বছর ধরে এমন গুঞ্জন ছিল রিয়াদ আইপিএলের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি টি-টোয়েন্টি লিগ চালুর পরিকল্পনা করছে। গত বছর অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবিত ‘গ্র্যান্ড স্ল্যাম-ধাঁচের’ টি-টোয়েন্টি লিগের সার্কিটে সম্ভাব্য বিনিয়োগ নিয়েও জল্পনা তৈরি হয়েছিল।
বাস্তবে ক্রিকেট বিশ্বে সৌদি আরবের প্রবেশ ঘটেছে ধীরে ধীরে, আইসিসির সঙ্গে স্পনসরশিপ চুক্তি এবং ২০২৪ সালে আইপিএল নিলাম আয়োজন করেছিল। এসএসিএফ গত বছর সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০-এর সঙ্গেও অংশীদারিত্ব করেছে এবং ফেয়ারব্রেক উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজনের জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে। যদিও উপসাগরীয় অঞ্চলের সংঘাতের কারণে প্রথম সংস্করণটি স্থগিত করা হয়েছে।

