মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় আখাউড়ার দুই ক্লিনিককে জরিমানা

0
মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় আখাউড়ার দুই ক্লিনিককে জরিমানা

মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান সূত্র জানায়, দুপুরে পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে রাধানগরের সেবা মেডিকেল হল ও ডক্টরস কেয়ার নামে দুটি ডায়াগন্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দুটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (রক্ত পরীক্ষার বিকারক) পাওয়া যায়।

এ ছাড়া একাধিক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের মেয়াদ ছিল না। প্রতিষ্ঠানগুলোর মালিককে সতর্ক করে দ্রুত লাইসেন্স করার নির্দেশনা দেওয়া হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here