ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

0
ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, মার্কিন সামরিক বাহিনী যুদ্ধবিরতির সময়টিকে সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে ব্যবহার করেছে এবং তার নির্দেশ পেলেই ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করতে প্রস্তুত।

মঙ্গলবার সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প বলেন, “আমরা প্রস্তুত। আমাদের কাছে প্রচুর গোলাবারুদ, সবকিছুই প্রচুর পরিমাণে আছে। … আমরা এই সময়টাকে পুনরায় সরঞ্জাম সংগ্রহ করতে ব্যবহার করেছি, এবং তারাও সম্ভবত কিছুটা সংগ্রহ করেছে। আমরা প্রস্তুত। সামরিক বাহিনী ঝাঁপিয়ে পড়ার জন্য মুখিয়ে আছে।”

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না, যার মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা।

তিনি বলেছেন, “আমাদের হাতে অতটা সময় নেই। ইরান যদি একটি চুক্তিতে আসে, তবে তারা নিজেদেরকে খুব ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে। আলোচনা করা ছাড়া ইরানি কর্মকর্তাদের কোনও বিকল্প নেই।” সূত্র: সিএনবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here