কুমারখালীতে নিষিদ্ধ জাল বিনষ্ট, জেলেকে জরিমানা

0

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এছাড়াও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ মে) দুপুর ২ টার দিকে উপজেলার শিলাইদহ খেয়াঘাট এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও থানা পুলিশ।

অর্থদণ্ড প্রাপ্ত জেলের নাম মো. সাব্বির প্রামাণিক। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের জেলে কুদ্দুস প্রামাণিকের ছেলে।

শুধু মাছ নয়, অন্যান্য প্রাণীও চায়না দুয়ারি জালে আটকা পড়ে মারা যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি বলেন, চায়না দুয়ারি ও কারেন্ট জালের কারণে জীব ও বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। দেশীয় মাছের প্রজনন নষ্ট হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, পদ্মায় অভিযান চালিয়েছে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এছাড়াও এক জেলেকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here